কম্পিউটারে একদম নতুনভাবে
অপারেটিং সিস্টেম ইনস্টল করলে কিংবা নতুন কম্পিউটার কিনলে অত্যাবশ্যকীয়
অনেক সফটওয়্যার ইন্টারনেট থেকে নামিয়ে ইনস্টল করার প্রয়োজন হয়। বিনা মূল্যে
পাওয়া যায় এমনসব প্রয়োজনীয় সফটওয়্যার একসঙ্গে ইনস্টল করার সুবিধা দিচ্ছে
Ninite। ইন্টারনেট সংযোগ চালু করে সোজা যেতে হবে https://ninite.com
ওয়েবসাইটে। তারপর ওয়েব ব্রাউজার, সিকিউরিটি, মেসেজিং, মিডিয়া, ডকুমেন্টস
ইত্যাদি শ্রেণিতে যেসব সফটওয়্যারের তালিকা দেওয়া আছে সেগুলো থেকে পছন্দের
সফটওয়্যারের পাশে টিক দিয়ে দিয়ে নিচে থাকা সবুজ Get Installer বোতামটিতে
ক্লিক করতে হবে। ছোট আকারের ইনস্টলার অ্যাপলিকেশনটি নামানোর পর ক্লিক করে
ইনস্টল করুন। ইনস্টলারটি নিজে নিজে সব নির্বাচিত সফটওয়্যারগুলো ইন্টারনেট
থেকে নামিয়ে নিজে থেকেই ইনস্টল করতে থাকবে। সবকিছু সফলভাবে ইনস্টলের পর
একটি বার্তা দিয়ে সফটওয়্যারগুলোর অবস্থা দেখাবে।
Although the habitat of thousands of like -minded people to talk to each of us his very abhabamane balaye prisoner .There is nothing to lament the loneliness. হাজার লোকের মাঝে আবাস হলেও মনের কথা বলার মত লোকের খুব অভাব।মনে হয় আমরা প্রত্যেকে যেন নিজ বলায়ে বন্দী। যেখানে একাকিত্বের হাহাকার ছাড়া আর কিছুই নেই।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
সারা জীবনের সঞ্চয় দিয়ে অনেক মানুষ শেষ বয়সে এসে এক খন্ড জমি কিনে যাতে মৃত্যুর আগ পর্যন্ত তার মাথা গুজার একটু জায়গা থাকে। কিন্তু জমি কিনেই ঝাম...
-
আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক। কিন্তু এই বিভাগটা বাংলাদেশের সকল বিভাগ থেকে সম্পূন আলাদা । কোন নিয়ম নিতি নেই। এটিইও থেকে ক্লার্...
-
স্মার্টফোনগুলো যেন একেকটি পূর্ণাঙ্গ কম্পিউটার। এমনকি সাধারণ কম্পিউটারের চেয়েও বাড়তি কিছু পাওয়া যায় স্মার্টফোনে। কিন্তু সব ব্যবহারকার...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন